অবশেষে তুমি এলে - Bangla new kobita 2026 - sopnolekha kabbo grontho .

" অবশেষে তুমি এলে "
" ইউসুফ ইসলাম "

শুকরিয়া,
আপনা থেকেই আপনা বেশে তুমি এলে 
শুন্য সজ্জা মিথ্যে সপন বয়ে ,
অবসান পেলো অধির প্রতিক্ষিত ক্ষণের 
তবে মান-অভিমান তা-সবি ভুলে 
পূর্ণ রূপে তুমি এলে আপন হয়ে আপনা বেশে।
সে-কালের সেই না বোঝা ভুলের মাশুল 
শুধিতে হলো এতো কাল ধরে।
শতো সংশয়ে ছিনু না জানি কি হতে কি হবে !
সঙ্গী হারা ঝড়ে পরা আহত পাখির মতো 
ছটফট করা হীনা কি বা করার ছিলো না তখন !
মুখ লুকায় এ আড়াল করি নিজেকে নিজেই 
আসিতে যখন শুন্য সজ্জা মিথ্যে সপন বহি ।
অবশেষে এইতো প্রথম বার এলে 
আপন হয়ে আপনা বেশে স্বপ্নের কায়া চলে
পূর্ণ তার তৃপ্তিময় শীতল হাওয়ায় 
মনের শুন্যতা মুছে গেলো মনের অজান্তেই 
পূর্ণতা পেল স্বপ্নের কথা স্বপ্নের মাঝেই।
আদো জানিনা আমি, বাস্তবে আছো কি তুমি ?
যদি থেকেই থাকো তবে কতো দুরে আছ
কোন সে সু-দুর অজানা প্রান্তরে ?
আমি খুঁজতেছি ভুলে চেনা-জানা প্রান্তরে।


( স্বপ্নলেখা কাব্যগ্রন্থ ১৮ নং কবিতা )




Previous Post
No Comment
Add Comment
comment url